ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বেইলি রোডের বহুতল আগুন: বিপিএল ফাইনালে পালন করা হবে নীরবতা

২৯ ফেব্রুয়ারি রাতটি ছিল রাজধানীবাসীর জন্য এক কালো অধ্যায়। লিপ ইয়ারের এ দিনে যেখানে স্মৃতিময় করে রাখতে সকলে ব্যস্ত নানা আয়োজনে, সেখানে ঢাকার বেইলি রোডে পুড়ছে অর্ধ শতাধিক মানুষ। যে স্থানটি ছিল লাখো মানুষের কোটি স্মৃতির জায়গা, এখন সেই স্থানটি শোকে স্তব্ধ। বৃহস্পতিবার রাতে রাজধানীর এই ব্যস্ততম রোডের এক বহুতল ভবনে আগুনের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬ জন। হৃদয়বিদারক এ ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ।


বেইলি রোডের এমন মর্মান্তিক ঘটনার একদিন পরই মাঠে গড়াচ্ছে বিপিএলের ফাইনাল। দশম আসরের ফাইনালে আজ সন্ধ্যায় মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ম্যাচের আগে বেইলি রোড ট্র্যাজেডির জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে। টসের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হবেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবে পুরো স্টেডিয়াম।


উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ২২ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑